১৫ এপ্রিল ২০১৩ - ০৭:৪৩
পাকিস্তানে পিতা ও পুত্রের শাহাদাত

নবীকন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত দিবসের পূর্ব রাতে মোটর সাইকেল আরোহী সিপাহে সাহাবা সন্ত্রাসীরা আহলে বাইত (আ.) এর অনুসারী পিতা ও পুত্রের উপর গুলি চালিয়েছে। হামলার শিকার পিতাপুত্র উভয়েই ঘটনাস্থলে শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত শনিবার -১৩ই এপ্রিল- হযরত সিদ্দিকায়ে কোবরা ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাতের পূর্ব রাতে তারই অনুসারীদের উপর এ হামলা চালিয়েছে সিপাহে সাহাবা সন্ত্রাসীরা। করাচী’র ‘কায়েদে আযাম’ বিকল্প সিটি’র ‘গুলযারে হিজরী’ এলাকার একটি দোকানে অবস্থানরত পিতা ও পুত্রের উপর ঐ হামলা চালানো হয়। ঐ হামলায় উভয়েই ঘটনাস্থলে শহীদ হয়েছেন।

মোটর সাইকেল আরোহী সিপাহে সাহাবা’র ভাড়াটে সন্ত্রাসীরা পিতা কালবে আব্বাস (৫৫) ও পুত্র মুসাররাত আব্বাস (২৮) এর উপর গুলি চালানোর পরপরই তারা দু’জন শহীদ হন।#